২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপ ৫ অক্টোবর থেকে

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার রাতে পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার রাতে পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফেডারেশন শিল্ডের সেরা ৬ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০টি সহ ১৬টি দল অংশ নেবে এবারের ফেডারেশন কাপে। পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৩ঘ.