২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিওএ’র নির্বাচন ২২ নভেম্বর

আগামী ২২ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন হবে। মঙ্গলবার বিওএ’র মহাপরিচালক কর্নেল (অব.) এম ওয়ালি¬উল্লাহ জানিয়েছেন এই তথ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ২২ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন হবে। মঙ্গলবার বিওএ’র মহাপরিচালক কর্নেল (অব.) এম ওয়ালি¬উল্লাহ জানিয়েছেন এই তথ্য। তিনি জানান, “গত এপ্রিলে বিওএ’র বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। লন্ডন অলিম্পিকে অংশ নেয়ার কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) অনুমোদন নিয়ে নির্বাচনের তারিখ পিছিয়ে নভেম্বরে নিয়ে যাওয়া হয়েছে।” “পবিত্র হজও নির্বাচন পেছানোর অন্যতম কারণ। বিওএর অনেক সদস্য হজ করতে যাবেন। তারা নির্বাচনে অংশও নিতে পারেন,” যোগ করেন বিওএ’র মহাপরিচালক। নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে এরই মধ্যে নির্বাচন কমিশন গড়ার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে বিওএ। বিওএ’র এবারের নির্বাচনে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা। তিনি এর আগে বিওএ’র সদস্য ছিলেন। গুঞ্জন শোনা যাচ্ছে, সরকারের ওপরের মহলের সবুজ সংকেত পেয়ে শাহেদ রেজা এই সিদ্ধান্ত নিয়েছেন। আর সেজন্যই নাকি বর্তমান মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১৯ঘ.