২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন শিল্ডে খুলনা আবাহনীর জয়

সোমবার গ্রামীণ ফোন ফেডারেশন শিল্ড ফুটবলে জয় পেয়েছে খুলনা আবাহনী। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার গ্রামীণ ফোন ফেডারেশন শিল্ড ফুটবলে জয় পেয়েছে খুলনা আবাহনী। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। খুলনা আবাহনীর জয়ের নায়ক পিকুল। ৪৩ এবং ৬৩ মিনিটে ম্যাচের দুটি গোলই করেন তিনি। শামসুল হুদা স্টেডিয়ামে অন্য ম্যাচে যশোর ডিএফএ একাদশ ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সঙ্গে। এই ম্যাচের দুই গোলদাতা যশোরের কৃষ্ণ বিশ্বাস এবং বিকেএসপির রাতুল ইসলাম। ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে দিনের অন্য দুটি ম্যাচও ড্র হয়েছে। নোয়াখালী ফুটবল অ্যাকাডেমী -রামপুরা বয়েজ ক্লাব এবং রহমতগঞ্জ এমএফএস-রংপুর ডিএফএ ম্যাচ দুটোর ফল একই, ১-১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১২ঘ.