২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের মাঠে হেরে দুয়ো শুনলো মিলান

ইতালিয়ান সেরি আ’র লড়াইয়ে ঘরের মাঠ সান সিরোতে আটালান্টার কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর দুয়োধ্বনি শুনে মাঠ ছাড়তে হয়েছে এসি মিলানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালিয়ান সেরি আ’র লড়াইয়ে ঘরের মাঠ সান সিরোতে আটালান্টার কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর দুয়োধ্বনি শুনে মাঠ ছাড়তে হয়েছে এসি মিলানকে। ইতালির অন্যতম সফল ক্লাব মিলানের এ মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি। লিগে প্রথম তিন ম্যাচের দুটোতেই হেরে যাওয়ায় মিলানের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি এখন ভীষণ চাপের মধ্যে। মিলানের সহ-সভাপতি আদ্রিয়ানো গ্যালিয়ানির সঙ্গে ইদানীং সম্পর্ক ভালো যাচ্ছে না আলেগ্রির। তবে এ নিয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি। নিজেদের মাঠে প্রথম দুই ম্যাচেই হার নিয়ে অবশ্য কথা বলতে হয়েছে। তিনি বলেন, “ব্যাপারটা মোটেও স্বস্তিদায়ক নয়।” এবার ঘরের মাঠে এখনো গোল করতে পারেনি সেরি আ’র ১৮ বারের চ্যাম্পিয়নরা। মঙ্গলবার সান সিরোতেই অ্যান্ডারলেখটের বিপক্ষে ম্যাচ দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের অভিযান শুরু করবে মিলান। এই ম্যাচ নিয়ে আলেগ্রি আশাবাদী। তিনি বলেন, “মঙ্গলবার আমাদের চ্যাম্পিয়নস লিগের ম্যাচ রয়েছে। নিজেদের ফিরে পাওয়ার জন্য এটা আমাদের একটা ভালো সুযোগ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫৬ঘ.