ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার প্রথম বিভাগ হকি লিগে সহজ জয় পেয়েছে ব্যাচেলর্স এসসি ও শিশু কিশোর সংঘ। ব্যাচেলর্স ৩-১ গোলে বর্ণক সমাজ এবং শিশু কিশোর ৩-০ গোলে ভিক্টোরিয়া এসসিকে হারিয়েছে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ব্যাচেলর্সের হয়ে শেখ সুমন দুটি এবং শেখ ইমরান একটি গোল করেন। বর্ণক সমাজের একমাত্র গোলটি অর্ণবের।
অন্য ম্যাচে শিশু কিশোরের হয়ে হৃদয় দুটি এবং সাব্বির হোসেন বাপ্পী একটি গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২২ঘ.
bdnews24