২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত নেপাল গেলো ফুটবল দল

বিমান বিভ্রাটের অস্বস্তিকে পেছনে ফেলে শেষ পর্যন্ত নেপাল গেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা ত্যাগ করে ২৩ সদস্যের দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিমান বিভ্রাটের অস্বস্তিকে পেছনে ফেলে শেষ পর্যন্ত নেপাল গেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা ত্যাগ করে ২৩ সদস্যের দলটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুপুরে নেপালে পৌঁছেছে বাংলাদেশ দল। বিকেলে অনুশীলনও করেছে তারা। ১৮ ও ২০ সেপ্টেম্বর নেপাল জাতীয় দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ সেপ্টেম্বর দেশে ফিরবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৬ঘ.