ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড বড় জয় পেলেও ড্র করেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি।
এমিরেটস স্টেডিয়ামে সাউদাম্পটনকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। ঘরের মাঠে এখনো পর্যন্ত অপরাজিত আর্সেনালের বিপক্ষে সাউদাম্পটনকে বিপদে ফেলে প্রথমার্ধের দুই আত্মঘাতী গোল।
১১ মিনিটে জস হোইভেল্ড ৩৮ মিনিটে নাথানিয়েল ক্লাইনের আত্মঘাতী গোলের মাঝে ২০ মিনিটে লুকাস পোডলস্কি ও ৩৫ মিনিটে জার্ভিনহোর গোল আর্সেনালকে ৪-০ গোলে এগিয়ে নেয়।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ড্যানি ফক্সের গোলে ব্যবধান কমায় অতিথি দলটি। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে জার্ভিনহোর দ্বিতীয় স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করে। ৮৮ মিনিটে থিও ওয়ালকটের গোল সাউদাম্পটনের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। এ জয়ের ফলে ৪ খেলায় ৮ পয়েন্ট নিয়ে গোল গড়ে ম্যান সিটিকে পেছনে ফেলে তিন উঠে এসেছে আর্সেনাল।
উইগান অ্যাথলেটিক্সকে ওল্ড ট্র্যাফোর্ডে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যান ইউ। ৬ মিনিটেই ম্যান ইউকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন হ্যাভিয়ের হার্নান্দেজ। পেনাল্টি েেক তিনি গোল করতে র্ব্য হলে সে যাত্রায় বেঁচে যায় অতিথি দলটি। এরপর পুরো প্রথমার্ধেই স্যার আলেক্স ফার্গুসনের শিষ্যদের হতাশা উপহার দেয় তারা।
দ্বিতীয়ার্ধে অবশ্য আর পেরে উঠেনি উইগান। রেড ডেভিলদের হয়ে সাতশতম ম্যাচ খেলতে নামা পল স্কলসের ৫১ মিনিটের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ৬৩ মিনিটের মাথায় হার্নান্দেজ আর ভুল না করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
৬৬ মিনিটে আলেক্সন্ডার বাটনার ও ৮২ মিনিটে নিক পাওয়েল গোল করে অভিষেকটাকে স্মরণীয় করে রাখার পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন। এ জয়ে ৪ খেলায় ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে ম্যান ইউ।
একের পর এক সুযোগ নষ্ট করে ব্রিটানিয়া স্টেডিয়ামে স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি।
১৫ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিযে নেন পিটার ক্রাউচ। ৩৫ মিনিটে অভিষেকে গোল করে সমতা ফেরান জাভি গার্সিয়া। সমতা ফেরানোর পর স্টোক সিটির ওপর প্রচণ্ড চাপ তৈরি করে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ম্যান সিটি, কিন্তু এর কোনোটিই কাজে লাগাতে পারেনি অতিথি দলটি।
অসংখ্য সুযোগ হাতছাড়া করে লুফতাস রোডে কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে গোলশূন্য ড্র করে একরাশ হতাশা নিয়ে ফিরেছে চেলসি।
দ্বিতীয় মিনিটেই ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কর্নার েেক এগিয়ে যেতে পারতো অতিি দলটি। জন টেরি মাথা ছুঁয়াতে ব্যার্থ হওয়ায় সেবার বেঁচে যায় স্বাগতিকরা।
স্বাগতিকদের হতাশাও কম নয়, প্রতি আক্রমণ থেকে বেশ ক’বার চেলসির রক্ষণভাগকে বিপদে ফেলেছেন তারা কিন্তু কোনোবারই পিটার চেককে পরাস্ত করতে পারে নি। পয়েন্ট হারানোর পরও ৪ খেলা ১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে চেলসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০৮ ঘ.
bdnews24