২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন শিল্ডে রহমতগঞ্জের শুভ সূচনা

গ্রামীণফোন ফেডারেশন শিল্ডের শুরুটা দুর্দান্ত হয়েছে রহমতগঞ্জ এমএফএসের। শনিবার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে তারা ৪-০ গোলে হারিয়েছে স্থানীয় রামপুরা বয়েজ ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন শিল্ডের শুরুটা দুর্দান্ত হয়েছে রহমতগঞ্জ এমএফএসের। শনিবার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে তারা ৪-০ গোলে হারিয়েছে স্থানীয় রামপুরা বয়েজ ক্লাবকে। চতুর্থ মিনিটে আতিকের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুজন। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে রিন্টু দলের পক্ষে তৃতীয় গোল করেন। আর ৬২ মিনিটে রাজীব শেষ গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে খুলনা আবাহনী ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি)। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন মামুন, ৮২ মিনিটে। একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ২-০ গোলে জিতেছে যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) বিপক্ষে। অসীম চৌধুরী ৩৯ মিনিটে এবং আমিনুল ইসলাম ৫৬ মিনিটে গোল দুটি করেন। বিডিনিউজ টোন্টেফোর ডটকম/এমএইচ/এএআর/২২১৮ঘ.