২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বিভ্রাটের কবলে ফুটবল দল

শনিবার বাংলাদেশ বিমানের ফ্লাইট বিভ্রাটের কারণে নেপালে যেতে পারেনি জাতীয় ফুটবল দল। একদিন পিছিয়ে রোববার ফুটবলারদের দেশ ছাড়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 02:20 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার বাংলাদেশ বিমানের ফ্লাইট বিভ্রাটের কারণে নেপালে যেতে পারেনি জাতীয় ফুটবল দল। একদিন পিছিয়ে রোববার ফুটবলারদের দেশ ছাড়ার কথা। শনিবার সকালে বিমানবন্দরে গিয়ে ফুটবলাররা জানতে পারেন, বিমানের ফ্লাইট বাতিল হয়ে গেছে। তাই বাধ্য হয়ে ফিরে আসতে হয় তাদের। বাফুফে ভবনে ফিরে এসে বিকেলে আরামবাগ বালুর মাঠে অনুশীলনও করেন জাতীয় দলের ফুটবলাররা। নেপালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফুটবল দল। ১৮ ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ম্যাচ দুটোতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল জাতীয় দল। আগামী বছরের দিল্লি এসএ গেমস ও এএফসি চ্যালেঞ্জ কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচ দুটো খেলবে জাতীয় দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৩ঘ.