ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার ৩৮তম জাতীয় দাবা ‘বি’ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়েছে। দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।
অবশ্য খেলোয়াড়দের এন্ট্রি জটিলতা এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুক্রবার প্রথম রাউন্ডের খেলা শুরু করা সম্ভব হয়নি।
শনিবার বেলা ৩টা থেকে শুরু হবে প্রথম রাউন্ড। ২১০০-এর ওপর রেটিং প্রাপ্ত দাবাড়– এবং জাতীয় সাব-জুনিয়র, জাতীয় জুনিয়র ও জাতীয় মহিলা চ্যাম্পিয়নরা এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন।
১১ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার শীর্ষ ৯ জন জাতীয় দাবা ‘এ’ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন। দেশের ৫ গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আব্দুল্ল¬াহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীবের সঙ্গে ‘এ’ চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৪ঘ.
bdnews24