ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ। গ্রনী ডেল্টা ইন্স্যুরেন্সের পৃষ্ঠপোষকতায় মাঠে গড়াচ্ছে এই আসর।
দুই গ্র“পে বিভক্ত হয়ে দশটি দল অংশ নিচ্ছে লিগে। যেখানে থাকছেনা অবনমন। তবে চ্যাম্পিয়ন দলের সামনে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ থাকছে।
অপরদিকে সর্বশেষ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া বাংলাদেশ পুলিশ খেলবে প্রথম বিভাগ লিগে।
সর্বশেষ ২০০৮ সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিভাগ হকি লিগ। সে আয়োজনে চ্যাম্পিয়ন হয়ে এ বছর প্রিমিয়ারে খেলেছিলো পুলিশ। অবশ্য তারা আবার প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়ে যায়।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাঁজা রহমতউল্লাহ জানিয়েছেন, “অংশগ্রহণকারি ক্লাবগুলোর দাবির প্রেক্ষিতেই লিগে অবনমনের আইন শিথিল করা হয়েছে।”
লিগে চ্যাম্পিয়ন দল ২৫ হাজার ও রানার্স আপ দল ১৫ হাজার টাকার অর্থ পুরস্কার পাবে।
দল: বাংলাদেশ রেলওয়ে, শিশু-কিশোর সংঘ, কম্বাইন্ড এসসি, ভিক্টোরিয়া এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স ক্লাব, ফরাশগঞ্জ এসসি, উত্তরা হকি ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও বর্ণক সমাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০১৫ঘ.
bdnews24