২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু স্পেনের, ইংল্যান্ডের হোঁচট

২০১৪ ফুটবল বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। এছাড়াও মঙ্গলবার বাছাই পর্বের খেলায় জয় পেয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি ও পর্তুগাল। কিন্তু ঘরের মাঠে ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 05:19 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৪ ফুটবল বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। এছাড়াও মঙ্গলবার বাছাই পর্বের খেলায় জয় পেয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি ও পর্তুগাল। কিন্তু ঘরের মাঠে ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছে ইংল্যান্ড। ‘আই’ গ্র“পে তিবলিসির বরিস পাইচাডজে জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক জর্জিয়ার বিপক্ষে সোলদাদোর একমাত্র গোলে জয় পেয়েছে স্পেন। ৮৫ মিনিট পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নদের আটকে রাখলেও শেষ মুহূর্তে আর পেরে উঠেনি তারা। স্পেনের জন্য স্বস্তি¡ হয়ে আসে সোলদাদোর গোল। গ্র“পের অন্য খেলায় বেলারুশকে ৩-১ গোলে হারিয়ে দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। ‘এইচ’ গ্র“পে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউক্রেনের সঙ্গে কোনোমতে ড্র করেছে ইংল্যান্ড। ৩৭ মিনিটে কনোপ্লায়াঙ্কার গোলে এগিয়ে যায় বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা ইউক্রেন। ৮৭ মিনিটে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পেনাল্টি গোলে হার এড়ায় প্রথম ম্যাচে ৫-০ গোলের বড় জয় পাওয়া ইংল্যান্ড। পরের মিনিটে স্টিভেন জেরার্ড দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। গ্র“পের অন্য খেলায় পোল্যান্ড ২-০ গোলে মালদোভাকে ও মন্টেনেগ্রো ৬-০ গোলে সান মারিানোকে হারিয়েছে। ‘এফ’ গ্র“পে ব্রগার মিউনিপল স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো রোনালদো গোল না পেলেও আজারবাইজানকে ৩-০ গোলে সহজেই হারিয়েছে পর্তুগাল। তবে এরপরও গ্র“পের দ্বিতীয় স্থানেই আছে দলটি। ইজরায়েলকে ৪-০ গোলে হারিয়ে গোল গড়ে এগিয়ে থেকে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রাশিয়া। ‘ডি’ গ্র“পে বুদাপেস্টের ফ্রাঙ্ক পুসকাস স্টেডিয়ামে হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বিশ্বকাপ রানার্সআপ নেদারল্যান্ডস। গ্র“পের অন্য ম্যাচে তুরস্ক ৩-০ গোলে এস্তোনিয়াকে ও রোমানিয়া ৪-০ গোলে অ্যান্ডোরাকে হারিয়েছে। ‘সি’ গ্র“পে আর্নেস্ট হাপেল স্টেডিয়ামে আস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। গ্র“পের অন্য খেলায় কাজাখস্থানকে ২-০ গোলে হারিয়েছে সুইডেন। ‘বি’ গ্র“পে প্রথম জয় পেয়েছে ইতালি। আগের ম্যাচে বুলগেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করা দলটি ঘরের মাঠে মাল্টাকে ২-০ গোলে হারিয়ে গ্র“পের শীর্ষে উঠে এসেছে। অন্য ম্যাচে আর্মেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে বুলগেরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১১৭ ঘ.