২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুতে থামল আর্জেন্টিনার জয়রথ

ব্রাজিল বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে টানা তিন জয়ের পর পেরুতে গিয়ে হোঁচট খেয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্বাগতিক দলের সঙ্গে ১-১ ড্রয়ের পরও ৭ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে লিওনেল মেসির দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 04:41 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিল বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে টানা তিন জয়ের পর পেরুতে গিয়ে হোঁচট খেয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্বাগতিক দলের সঙ্গে ১-১ ড্রয়ের পরও ৭ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে লিওনেল মেসির দল। বাছাই পর্বের অন্য খেলায় চিলিকে ১-৩ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে গোল গড়ে ইকুয়েডরকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে কলম্বিয়া। উরুগুয়ের সঙ্গে ১-১ ড্র করে শীর্ষে উঠার সুযোগ হারানো ইকুয়েডর রয়েছে তৃতীয় অবস্থানে। চিলির সমান ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থাকা উরুগুয়ে রয়েছে চার নম্বর অবস্থানে। পেরুর জাতীয় স্টেডিয়ামে অতিথি দলের ত্রাতা গোলরক্ষক রোমেরো। মাত্র ৩ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় স্বাগতিক দল। পিজ্জারোর দুর্বল শট ঠেকিয়ে সে যাত্রা দলকে বাঁচান রোমেরো। ২২ মিনিটের মাথায় আর পেরে উঠেন নি রোমেরো। শুরু থেকেই আর্জেন্টিনার রক্ষণভাগে ভীতি ছড়ানো জামোরানোর গোলে এগিয়ে যায় পেরু। পিছিয়ে পড়ার পর জেগে উঠে আলেহান্দ্রো সাবেলার শিষ্যরা। পেরুর রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে ৩৭ মিনিটে সমতাও ফেরায় দলটি। ইজিকুয়েল লাভেজ্জির পাস থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেন নি গঞ্জালো হিগুয়াইন। দ্বিতীয়ার্ধের আরো ভয়ঙ্কর পেরু। প্রথম পনের মিনিটে হ্যাভিয়ার মাসচেরানোর ওপর প্রচণ্ড চাপ তৈরি করে পেরু। এসময় গোলের অন্তত দুটি সুযোগও পেয়েছিল স্বাগতিকরা। ৫৮ মিনিটে রামিরেজের তীব্র গতির শট পোস্টে লেগে ফিরে না এলে সেবারই এগিয়ে যেত ৭ খেলায় ৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থাকা পেরু। এরপর কিছু সময়ের আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিলেও ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয় নি পেরু। একের পর এক আক্রমণ করলেও ১৯৮৫ সালের পর বাছাই পর্বে েদশের মাটিতে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম জয় পাওয়া হয় নি পেরুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৩৭ ঘ.