ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে মঙ্গলবার প্রথম বারের মতো মাঠে নামছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। মঙ্গলবার ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বে ফ্রান্স, জার্মানি, ইতালি, ইংল্যান্ড ও পর্তুগালের মতো পরাশক্তিদেরও পরীক্ষা।
গত শুক্রবার ইউরোপের প্রায় সব বড় দলই জয় দিয়ে বাছাই পর্ব শুরু করেছে। শুধু ড্র করেছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।
মঙ্গলবার ‘আই’ গ্র“পে স্পেনের প্রতিপক্ষ জর্জিয়া। খেলা হবে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে। নিজেদের মাঠে প্রথম ম্যাচে বেলারুশকে ১-০ গোলে হারিয়েছে জর্জিয়া। এই গ্র“পের অন্য খেলায় প্যারিসের বিখ্যাত স্টাডে ডি ফ্রান্সে বেলারুশের মুখোমুখি হবে ফ্রান্স।
‘এইচ’ গ্র“পে আরেক বিখ্যাত মাঠ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের প্রতিপক্ষ ইউক্রেন।
‘এফ’ গ্র“পে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে খেলবে আজারবাইজান। গ্র“পের অন্য ম্যাচে রাশিয়ার প্রতিপক্ষ ইজরায়েল।
‘ডি’ গ্র“পে বিশ্বকাপ রানার্সআপ নেদারল্যান্ডস বুদাপেস্টের ফ্রাঙ্ক পুসকাস স্টেডিয়ামে খেলবে স্বাগতিক হাঙ্গেরির বিপক্ষে।
‘সি’ গ্র“পে প্রতিবেশী অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আর ‘বি’ গ্র“পে ইতালির প্রতিপক্ষ মাল্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৪৬ঘ.
bdnews24