২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সেমিফাইনালে ওঠার ম্যাচ

মঙ্গলবার সাফ মহিলা ফুটবলের গ্র“প পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। সেমিফাইনালে উঠতে হলে জিততেই হবে বাংলাদেশের মেয়েদের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার সাফ মহিলা ফুটবলের গ্র“প পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। সেমিফাইনালে উঠতে হলে জিততেই হবে বাংলাদেশের মেয়েদের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। বাংলাদেশের জন্য অনুপ্রেরণাদায়ী তথ্য, দুই বছর আগে কক্সবাজারে অনুষ্ঠিত প্রথম সাফ মহিলা ফুটবলে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েই শেষ চারে উঠেছিলো তারা। ২০১০ সালেই ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান (এসএ) গেমসেও শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়ে দিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। তবে এবার যেহেতু শ্রীলঙ্কার মাটিতে খেলা, তাই বাংলাদেশের কঠিন লড়াইয়ের সামনে পড়ার আশঙ্কাই বেশি। তাছাড়া টুর্নামেন্টের ফেভারিট ভারতের সঙ্গে লড়াই করে হার স্বাগতিকদের বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। কলম্বো থেকে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন জানিয়েছেন, “শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া আর কিছুই ভাবছি না আমরা। যে করেই হোক জিততেই হবে। মেয়েরাও নিজেদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত। আমার বিশ্বাস তারা হতাশ করবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৭ঘ.