২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের তিন জন ফিফা রেফারি

আন্তর্জাতিক ফুটবল সংস্থা অর্থাৎ ফিফার রেফারি মনোনীত হয়েছেন তিন বাংলাদেশী। তারা হলেন তৈয়ব হাসান বাবু, মিজানুর রহমান ও ভূবন মোহন তরফদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ফুটবল সংস্থা অর্থাৎ ফিফার রেফারি মনোনীত হয়েছেন তিন বাংলাদেশী। তারা হলেন তৈয়ব হাসান বাবু, মিজানুর রহমান ও ভূবন মোহন তরফদার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য। ফিফার সহকারী রেফারি হিসেবেও তিন জন মনোনীত হয়েছেন। তারা হলেন আমানত আলী হাওলাদার, হারুনুর রশিদ ও মইনুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৬ঘ.