২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিওএ’র সদস্য হলেন ডানা

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন্নাহার ডানা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার কিরণের স্থলাভিষিক্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন্নাহার ডানা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার কিরণের স্থলাভিষিক্ত হয়েছেন। মহিলা ক্রীড়া সংস্থার কোটায় একজনই বিওএ’র সদস্য হওয়ার সুযোগ পান। কিরণ এখন আর মহিলা ক্রীড়া সংস্থায় নেই। তাই তাকে সরিয়ে ডানাকে বিওএ’র সদস্য করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর বিওএ মহাসচিব কুতুবউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহিলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে ডানার নাম প্রতিস্থাপন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৬ঘ.