২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনে শিরোপা সেরেনার

বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনে মহিলা এককে চতুর্থ শিরোপা জিতলেন অলিম্পিক সোনা জয়ী সেরেনা উইলিয়ামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 04:50 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনে মহিলা এককে চতুর্থ শিরোপা জিতলেন অলিম্পিক সোনা জয়ী সেরেনা উইলিয়ামস। তিন মাসে ফ্র্যাঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন অনেকের মতে তার সময়ের সেরা খেলোয়াড় সেরেনা। গ্রান্ড স্ল্যামের প্রথস রাউন্ড থেকে বিদায়ের অভিজ্ঞতা হওয়ার পর ঘুরে দাঁড়াতে মোটেও সময় নেননি তিনি। আজারেঙ্কাকে ৬-২, ২-৬ ও ৭-৫ গেমে ১৫তম গ্রান্ড স্ল্যাম শিরোপা জেতার আগে এই গ্রীষ্মে উইম্বলডন এবং লন্ডন অলিম্পিকে অলিম্পিকে একক ও দ্বৈতে শিরোপা জিতেছেন ৩০ বছর বয়সী এই আমেরিকান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেরেনা বলেন, “হার থেকেই অনুপ্রেরণা পেয়েছি আমি।” “প্যারিসে হারের পর শোচনীয় অবস্থায় ছিলাম। এর আগে আর কোনো হারের পর এতটা বিপর্যস্ত হয়নি,” ১১১তম র‌্যাংকিংয়ের খেলোয়াড় ভার্জিনি রাজ্জানোর কাছে হারের ব্যাপারে বলেন তিনি। তিনি বলেন, “আমি জানি না প্যারিসের সেই হার আমাকে সহায়তা করেছে কী না। কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই, কারণ আমি আরো বেশি চাই। আরো, আরো এবং আরো বেশি চাই।” সেরেনার সঙ্গে পেরেই উঠছেন না আজারেঙ্কা। এগারো দেখায় সেরেনার কাছে এটি তার দশম হার। “উইম্বলড জেতা সব সময়ই বিশেষ কিছু। কিন্তু নিজেদের দেশে কিছু জেতা সত্যিই অসাধারণ ব্যাপার,” যোগ করেন তিনি। আজারেঙ্কাকে হারানোর পথে নিজের সঙ্গেও লড়তে হয়েছে সেরেনাকে। এ ব্যাপরে বলেন, “অনেক বছর প্রথমবারের মতো আমি মেজাজ হারাই নি। আমার মনে হয় প্রত্যেকে গত বছরের ব্যাপারটা নিয়ে ভাবছে। আমি জানতাম তেমন কিছু করা চলবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৪৮ ঘ.