২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে টপকে গেলো বাংলাদেশ

বিশ্ব দাবা অলিম্পিয়াডে নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ১৫৮ টি দেশের মধ্যে বাংলাদেশ পুরুষ দল হয়েছে ৩৩ তম। আর এশিয়ার মধ্যে হয়েছে সপ্তম। এরআগে ২০০২ সালে ৩৪ তম হয়েছিলো বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 04:46 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব দাবা অলিম্পিয়াডে নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ১৫৮ টি দেশের মধ্যে বাংলাদেশ পুরুষ দল হয়েছে ৩৩ তম। আর এশিয়ার মধ্যে হয়েছে সপ্তম। এরআগে ২০০২ সালে ৩৪ তম হয়েছিলো বাংলাদেশ। রোববার শেষ রাউন্ডের জয়ে বাংলাদেশ শুধু নিজেদের সেরা পারফরম্যান্স দেখায়নি ভারতকেও টপকে গেলো। প্রতিযোগিতায় ভারত হয়েছে ৩৫ তম। শেষ রাউন্ডে বাংলাদেশ পুরুষ দল ২.৫-১.৫ পয়েন্টে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে জিতেছে। প্রতিযোগিতায় বাংলাদেশ মহিলা দল ১২৫ দেশের মধ্যে ৫২ তম হয়েছে। আর এশিয়ার মধ্যে দ্বাদশ। এই পারফরম্যান্সের পাশাপাশি নজরানা খান ইভার ফিদে মাস্টার হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। শেষ রাউন্ডে মহিলা দল ২-২ পয়েন্টে ড্র করেছে তুর্কমেনিস্তানের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১০৩০ঘ.