২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে মারের প্রতিপক্ষ জোকোভিচ

ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে উঠেছেন গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। রোববার দ্বিতীয় সেমিফাইনালে ডেভিড ফেরারকে হারিয়েছেন তিনি। সোমবার ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ লন্ডন অলিম্পিকে সোনা জয়ী অ্যান্ডি মারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 06:29 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে উঠেছেন গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। রোববার দ্বিতীয় সেমিফাইনালে ডেভিড ফেরারকে হারিয়েছেন তিনি। সোমবার ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ লন্ডন অলিম্পিকে সোনা জয়ী অ্যান্ডি মারে। শনিবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে প্রথম সেটে ৫-২ গেমে এগিয়ে ছিলেন ফেরার। রোববার সেটটা ৬-২ গেমে হেরে যান জোকোভিচ। এবারের ইউএস ওপেনে এটাই তার প্রথম সেট হার। তবে এরপরই জোকোভিচের অন্য চেহারা। দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে ৬-১ গেমে উড়িয়ে দেয়া সার্ব তারকা পরের দুই সেট জেতেন ৬-৪ ও ৬-২ গেমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০২৫ঘ.