২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানের সঙ্গে কষ্টের জয়

রোববার কলম্বোয় দ্বিতীয় সাফ মহিলা ফুটবলে ভুটানকে অতি কষ্টে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ১৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া চমৎকার শটে একমাত্র গোলটি করেন সুইনু প্র“ মারমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার কলম্বোয় দ্বিতীয় সাফ মহিলা ফুটবলে ভুটানকে অতি কষ্টে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ১৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া চমৎকার শটে একমাত্র গোলটি করেন সুইনু প্র“ মারমা। প্রথম সাফ মহিলা ফুটবলে ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দিলেও রোববার প্রতিপক্ষের অতি রক্ষণাত্মক ফুটবল বাংলাদেশকে বড় জয় পেতে দেয়নি। তবে প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ৩-০ গোলে হেরে যাওয়া বাংলাদেশ অন্তত সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পেরেছে এই জয়ে। ১১ সেপ্টেম্বর গ্র“প পর্বে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ন্যূনতম ব্যবধানে জিতলেও বাংলাদেশের কোচ গোলাম রব্বানি ছোটন খুশি। শ্রীলঙ্কা থেকে ফোনে তিনি জানিয়েছেন, “জয়টা বড় ব্যবধানে হতে পারতো। তবে মেয়েরা যে জিতেছে তাতেই আমি সন্তুষ্ট। এখন আমাদের লক্ষ্য শেষ ম্যাচে জিতে সেমিফাইনালে ওঠা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২২ঘ.