ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ফেনী ও যশোরে শুরু হচ্ছে ফেডারেশন শিল্ড ফুটবল। ১০টি দল দুই গ্র“পে ভাগ হয়ে অংশ নেবে এই প্রতিযোগিতায়।
ফেডারেশন শিল্ড থেকে ছয়টি দল ফেডারেশন কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০টি সহ মোট ১৬টি দল ফেডারেশন কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।
ফেডারেশন শিল্ডে ফেনী অঞ্চলে অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব, নোয়াখালী ফুটবল অ্যাকাডেমি, রহমতগঞ্জ এমএফএস, ফেনী রামপুর বয়েজ ক্লাব ও রংপুর ডিএফএ একাদশ এবং যশোর অঞ্চলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বাংলাদেশ পুলিশ, যশোর ডিএফএ একাদশ, খুলনা আবাহনী ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা ক্লাব লড়াই করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫২ঘ.
bdnews24