২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনের ফাইনালে মারে

রজার ফেদেরারকে বিদায় করে দেয়া টমাস বার্ডিচকে হারিয়ে ইউএস ওপেনে পুরুষ এককে ফাইনালে উঠেছেন অলিম্পিক সোনা জয়ী অ্যান্ডি মারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 05:28 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রজার ফেদেরারকে বিদায় করে দেয়া টমাস বার্ডিচকে হারিয়ে ইউএস ওপেনে পুরুষ এককে ফাইনালে উঠেছেন অলিম্পিক সোনা জয়ী অ্যান্ডি মারে। বৃষ্টির কারণে সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কার মধ্যকার মহিলা এককের ফাইনাল খেলাটি পিছিয়ে দেয়া হয়েছে। বৃষ্টির কবলে পড়েছে নোভাক জোকোভিচ ও ডেভিড ফেরারের মধ্যকার পুরুষ এককের দ্বিতীয় সেমিফাইনালটিও। খেলা বন্ধ হওয়ার আগে প্রথম সেটে ৫-২ গেমে পিছিয়ে ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ। প্রথম সেটে ৭-৫ গেমে পিছিয়ে পড়লেও পরের তিন সেট ৬-২, ৬-১ ও ৭ (৯)-৬ (৭) গেমে জিতে ফ্ল্যাশিং মিডোতে শেষ হাসি মারের। এনিয়ে পাঁচবার গ্রান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন মারে। এর আগে ২০০৮ সালে ইউএস ওপেন, ২০১০ ও ২০১১ সালে অস্ট্রেলিয়া ওপেন এবং এ বছরের উইম্বলডনের ফাইনালে উঠলেও গ্র্যান্ড স্ল্যাম শিরোপা অধরাই রয়ে গেছে তৃতীয় বাছাই মারের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১১৯ ঘ.