ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার কলম্বোতে দ্বিতীয় সাফ মহিলা ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে বাংলাদেশকে।
প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হার মেনেছে বাংলাদেশের মেয়েরা।
ভুটানের সঙ্গে এর আগে একটি ম্যাচই খেলেছে বাংলাদেশ। ২০১০ সালে কক্সবাজারে অনুষ্ঠিত প্রথম সাফ মহিলা ফুটবলের ঐ ম্যাচে সাবিনা খাতুন ও অম্র চিং মারমার হ্যাটট্রিক ৯-০ গোলের বিশাল জয় এনে দিয়েছিলো বাংলাদেশকে।
এই প্রতিযোগিতায় ভুটানের শুরুটাও ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৪-০ গোলে হেরেছে তারা।
১১ সেপ্টেম্বর গ্র“পের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৩ঘ.
bdnews24