ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মালয়েশিয়ার সেলাঙ্গর মাস্টার্স গলফে ভালোই সাফল্য পেয়েছেন সিদ্দিকুর রহমান। স্পেনের জাভি কলম্বো ও ভিয়েতনামের মাইকেল ত্রানের সঙ্গে যৌথভাবে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সেরা গলফার।
পারমাই গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পারের চেয়ে ১২ শট কম খেলেন সিদ্দিক। সব মিলিয়ে তার শটের সংখ্যা ২৭৬ (৭৩, ৭১, ৬৬ ও ৬৬ শট)। পুরস্কার হিসেবে সিদ্দিকের প্রাপ্তি ১৯ হাজার মার্কিন ডলার।
পারের চেয়ে ১৬ শট কম খেলে চ্যাম্পিয়ন হওয়া থাইল্যান্ডের থর্ন বিরাটচান্ত পেয়েছেন ৬১ হাজার ডলার। ৪২ হাজার ডলার রানারআপ ভারতের গগনজিৎ ভুলারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৬ঘ.
bdnews24