২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের সহজ আর ব্রাজিলের কষ্টের জয়

শুক্রবার রাতে প্রীতি ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সহজে জিতলেও পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জিতেছে অতি কষ্টে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 11:02 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার রাতে প্রীতি ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সহজে জিতলেও পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জিতেছে অতি কষ্টে। ঘরের মাঠ পন্তেভেদ্রায় সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে দেয়া স্পেনের বিশাল জয়ে সবচেয়ে বড় অবদান ২৮ ও ৭৩ মিনিটে দুই গোল করা পেদ্র্রোর। চোট কাটিয়ে জাতীয় দলে ফেরা স্মরণীয় করে রাখেন ডেভিড ভিয়া। ৬৩ মিনিটে পেনাল্টি েেক বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নদের চর্তু গোলটি তারই। অন্য গোল দুটি সান্তি কাজোরলা ও জাভির। এটি ছিল স্পেনের জার্সি গায়ে ফার্নান্দো তরেসের শততম ম্যাচ। স্বাধীনতা দিবসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলের জয় মন ভরাতে পারেনি সাও পাওলোর মোরাম্বি স্টেডিয়ামে পঞ্চাশ হাজারেরও বেশি ব্রাজিলীয়কে। ব্রাজিলের কোচ মানো মেনেজেস থেকে শুরু করে তাদের সবচেয়ে বড় তারকা নেইমারকে পর্যন্ত দুয়োধ্বনি শুনতে হয়েছে। ২০১৪ বিশ্বকাপের আয়োজক ব্রাজিলের একের পর এক অনুজ্জ্বল পারফরম্যান্স মেনেজেসের ওপরে চাপ বাড়িয়ে দিচ্ছে ক্রমাগত। অথচ আক্রমণাত্মক ফুটবলের পরিকল্পনা নিয়েই শিষ্যদের পাঠিয়েছিলেন মেনেজেস। কিন্তু মাঠে সেই পরিকল্পনার বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ নেইমাররা। প্রথমার্ধে ব্রাজিল তেমন গোলের সুযোগই তৈরি করতে পারেনি। বরং অতিথিরাই বেশ কয়েক বার পরীক্ষায় ফেলেছে স্বাগতিকদের গোলরক্ষক ডিয়েগো আলভেসকে। ৬৩ মিনিটে বদলি হিসেবে নামা হাল্ক শেষ পর্যন্ত মুখরক্ষা করেছেন ব্রাজিলের। গত সপ্তাহে পোর্তো থেকে জেনিত সেন্ট পিটাসবার্গে যোগ দেয়া এই স্ট্রাইকারের ৭৪ মিনিটের গোল জয় এনে দিয়েছে মেনেজেসের দলকে। ম্যাচ শেষে মেনেজেস বলেন, “আমাদের তরুণ দলটিকে আরো সমর্থন দেয়া উচিৎ। দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের জন্য আমরা খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। কিন্তু বদলি খেলোয়াড়দের সৌজন্যে আমরা আবার নিয়ন্ত্রণ ফিরে পাই।” সমর্থকরা প্রতিপক্ষের নামে হর্ষধ্বনি দেয়ায় খেলা শেষে হতাশা প্রকাশ করেন নেইমার আর হাল্কও । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭০১ঘ.