ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার রাতে বিশ্ব দাবা অলিম্পিয়াডে পুরুষ এবং মহিলা দুই দলই জিতেছে। ইস্তাম্বুলে পুরুষ দল ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে থাইল্যান্ডকে। আর মহিলা দল ৩-১ পয়েন্টে জিতেছে আয়ারল্যান্ডের বিপক্ষে।
পুরুষ দলের হয়ে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, এনামুল হোসেন রাজীব ও আব্দুল্লাহ আল রাকিব জিতেছেন। আর ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
মহিলা দলের হয়ে শারমিন সুলতানা, নজরনা খান ইভা ও রানী হামিদ জিতেছেন। হেরেগেছেন জাকিয়া সুলতানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১১৩০ঘ.
bdnews24