ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার কলম্বোতে দ্বিতীয় সাফ মহিলা ফুটবলের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। শুক্রবার টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ভারতের কাছে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।
কলম্বোর সিআরএফসি মাঠে প্রথমার্ধে দারুণ লড়াই করে ভারতকে গোল পেতে দেয়নি বাংলাদেশ। কিন্তু বিরতির পর প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়নদের গোলবঞ্চিত করা সম্ভব হয়নি।
৬৪ মিনিটে কমলা দেবী এগিয়ে দেন ভারতকে। ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন বেমবেম দেবী। শেষ মুহূর্তে তৃতীয় ও শেষ গোলটি আলোচনা সেনাপ্তির।
৯ সেপ্টেম্বর ভুটান ও ১১ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ১৪ সেপ্টেম্বর সেমিফাইনাল এবং ১৬ সেপ্টেম্বর ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৫০৭ঘ.
bdnews24