ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক চ্যাম্পিয়ন হুয়ান ডেল পোর্তোকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে তার প্রতিপক্ষ সার্বিয়ার জাঙ্কো টিপসারভিচকে হারিয়ে শেষ চারে পৌঁছানো স্পেনের ডেভিড ফেরার।
প্রতিযোগিতায় এখনো পর্যন্ত কোনো সেট না হারা জকোভিচ ৬-২, ৭-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন দেল পোর্তোকে। স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই শেষ চাপে পৌঁছাতে জোকোভিচের কতটা ঘাম ঝড়াতে হয়েছে।
ম্যাচ শেষে জোকোভিচ বলেন, “যদিও সরাসরি সেটে জিতছি কিন্তু স্কোর লাইন যা দেখাচ্ছে ম্যাচ তার চেয়েও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়েছে।”
দিনের অন্য ম্যাচে ম্যারাথন ম্যাচে জোকোভিচের সতীর্থ টিপসারভিচকে হারিয়েছেন ফেরার। ৪-১ ব্যবধানে পিছিয়ে থেকেও টাইব্রেকারে জিতে শেষ হাসি ফেরেরারেই। শেষ পর্যন্ত জিতেছেন ৬-৩, ৬ (৫)-৭ (৭), ২-৬, ৬-৩ ও ৭ (৭)- ৬ (৪) গেমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১৪০ ঘ.
bdnews24