২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে হকি দলকে সাদর অভ্যর্থনা

বিশ্ব হকি লিগে ‘এ’ গ্র“প চ্যাম্পিয়ন হয়ে বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। হজরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড়দের অভ্যর্থনা জানান সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহসহ হকি ফেডারেশনের কর্মকর্তারা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব হকি লিগে ‘এ’ গ্র“প চ্যাম্পিয়ন হয়ে বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। হজরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড়দের অভ্যর্থনা জানান সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহসহ হকি ফেডারেশনের কর্মকর্তারা । মিষ্টি মুখ করিয়ে, ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয় জিমি-চন্দনদের। বাংলাদেশ দলের ১৬ সদস্যের মধ্যে দেশে ফিরেছেন ১৪ জন। দলের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, “অধিনায়ক মামুনুর রহমান চয়ন ও মশিউর রহমান বিপ্লব দলের সঙ্গে আসেননি। তারা সিঙ্গাপুর থেকে জার্মানিতে চলে গেছেন। দুজনই জার্মান লিগে খেলবেন।” এই প্রতিযোগিতায় বাংলাদেশ হংকংকে ৬-১, স্বাগতিক সিঙ্গাপুরকে ৪-২ এবং থাইল্যান্ডকে ৬-১ গোলে হারিয়েছে। এই সাফল্যে খেলোয়াড়রা দারুণ খুশি। সহ-অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেন, “প্রত্যেকে নিজের সেরাটা ঢেলে দিয়েছে বলেই সাফল্য পাওয়া সম্ভব হয়েছে। আমরা একটা দল হয়ে খেলতে পেরেছি। তাই কোনো প্রতিপক্ষই আমাদের সামনে দাঁড়াতে পারেনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২০৫ঘ.