২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথভাবে শীর্ষে ৯ খুদে দাবাড়ু

জাতীয় সাব-জুনিয়র দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে ৩ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে ৯ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 03:50 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সাব-জুনিয়র দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে ৩ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে ৯ জন। তারা হলো আব্দুল্লাহ আল সাইফ, ইকরামুল হক সিয়াম, ফাহাদ রহমান, তানজিনা আক্তার, রাফসান বিন ওমর, নেওয়াজ অয়ন, রেজাউল আলম, ফোরকান আহমেদ ও সাদ জুনায়েদ। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে তৃতীয় রাউন্ডের খেলায় সাইফ হাবিবুর রহমানকে, সিয়াম আবীরকে ও ফাহাদ আসিফকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৯ঘ.