২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জিতেছে মহিলা দল

ইস্তাম্বুলে বিশ্ব দাবা অলিম্পিয়াডে এবার জিতেছে বাংলাদেশ মহিলা দল। বৃহস্পতিবার রাতে তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে জর্ডানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 05:02 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইস্তাম্বুলে বিশ্ব দাবা অলিম্পিয়াডে এবার জিতেছে বাংলাদেশ মহিলা দল। বৃহস্পতিবার রাতে তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে জর্ডানকে। রানী হামিদ, জাকিয়া সুলতানা ও নজরানা খান ইভা ম্যাচে জিতেছেন। আর হেরেছেন শারমীন সুলতানা। মেয়েদের জয়ের দিনে ২-২ পয়েন্টে ডমিনিকান রিপাবলিকের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ পুরুষ দল। পুরুষদের ম্যাচে জিতেছেন আব্দুল্লাহ আল রাকিব, ড্র করেছেন এনামুল হোসেন রাজীব ও নিয়াজ মোরশেদ। আর হেরেগেছের রিফাত বিন সাত্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১১১০ঘ.