২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনকোয়ার্টার ফাইনালেই ফেদেরারের বিদায়

শীর্ষ বাছাই রজার ফেদেরারকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় করে দিয়ে ইউ এস ওপেনে অঘটন ঘটিয়েছেন টমাস বার্ডিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 05:22 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শীর্ষ বাছাই রজার ফেদেরারকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় করে দিয়ে ইউ এস ওপেনে অঘটন ঘটিয়েছেন টমাস বার্ডিচ। এই প্রথমবারের মতো টেনিসের এই আসর থেকে এতো আগে বিদায় নিতে হলো সুইস তারকা ফেদেরারকে। দুই ঘণ্টা বেয়াল্লিশ মিনিট সময় নিয়ে ‘সাত-ছয় (সাত-এক), ছয়-চার, তিন-ছয় এবং ছয়-তিন’ সেটে পাঁচ বারের ইউ এস চ্যাম্পিয়ন ফেদেরারকে হারান চেক প্রজাতন্ত্রের বার্ডিচ। প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা ষষ্ঠ বাছাই বার্ডিচকে অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যান্ডি মারের মুখোমুখি হতে হবে। বুধবার রাতে অপর কোয়ার্টার ফাইনালে মারিন সিলিচের বিপক্ষে জয় পান মারে। ২০০৪ সালের ফ্রেঞ্চ ওপেনের পর এবারই প্রথম ফেদেরার এবং রাফায়েল নাদালকে ছাড়া কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার সেমিফাইনাল হতে যাচ্ছে। ইউএস ওপেনের এবারের আসরে নারী এককের সেমিফাইনালে পৌঁছেছেন সেরিনা উইলিয়াম্স, মারিয়া শারাপোভা ও সারা ইরানি। কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছেন আনা ইভানোভিচ, মারিয়ন বারতোলি ও রর্বাতা ভিঞ্চিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলডিসি/জেকে/১১১২ ঘ.