ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব দাবা অলিম্পিয়াডে জিতেছে বাংলাদেশ পুরুষ দল। আর ড্র করেছে মহিলা দল। পুরুষ দল ৩-১ পয়েন্ট হারিয়েছে জিম্বাবুয়েকে।
পুরুষ দলের হয়ে জিতেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আব্দুল্লাহ আল রাকিব, রিফাত বিন সাত্তার। আর হেরেছেনে জিয়াউর রহমান।
মহিলা দল ২-২ ব্যবধানে ড্র করেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। শারমিন শিরিন সুলতানা ও জাকিয়া সুলতানা জিতলেও হেরেগেছেন রানী হামিদ ও মাহমুদা হক মলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১০৪৫ঘ.
bdnews24