ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সাব-জুনিয়র দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে ১৭জন খেলোয়াড় ২ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
তার হলেন- আব্দুল্লাহ আল সাইফ, ইকরামুল হক সিয়াম, ফাহাদ রহমান, তানজিনা আক্তার, আবীর আহমেদ, আফ্রি, অসীম চন্দ্র, ফোরকান আহমেদ, হাবিবুর রহমান, আবীর হাসান, মৃদুল কান্তি, নেওয়াজ অয়ন, রাফসান বিন ওমর, রেজাউল আলম, সাদ জুনায়েদ ও জান্নাতুল ফেরদৌস।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে অনুষ্ঠিত হয় খেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৩০ঘ.
bdnews24