২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পাড়া পাইলট স্কুলের শিরোপা

৪১ তম জাতীয় মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতা ২০১২ এর ফুটবল প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে জয়পাড়া পাইলট স্কুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪১ তম জাতীয় মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতা ২০১২ এর ফুটবল প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে জয়পাড়া পাইলট স্কুল। বুধবার রাজধানীর দোহারের নুরপুর মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় জয়পাড়া পাইলট স্কুল দুই শুন্য গোলে মেহুলা মালিদার স্কুল ও কলেজকে পরাজিত করে। গত ১ সেপ্টেম্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। খেলা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, জাতীয় ফুটবলার রিয়াজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান খোকন প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট আল আমীন। এতে সাব্বির বলেন, “এ পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় দলের ঐতিহ্য ফিরিয়ে আনা যায়।” “কোন খেলোয়াড় বিশেষ প্রশিক্ষণ নিতে চাইলে আমরা ব্যবস্থা করবো,” প্রতিশ্র“তি দেন রিয়াজ। ম্যাজিষ্ট্রেট আল আমীন বলেন, “মাদক থেকে রক্ষার জন্য লেখাপড়ার পাশাপাশি এধরনের ক্রীড়া প্রতিযোগীতার কোন বিকল্প নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচএ/এএনএম/১৯৪৪ ঘ.