২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলবদলে প্রথম মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দলবদলে প্রথম খেলোয়াড় নিবন্ধন করিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বুধবার তিন খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে সাদা-কালোর শিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দলবদলে প্রথম খেলোয়াড় নিবন্ধন করিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বুধবার তিন খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে সাদা-কালোর শিবির। তারা হলেন- মিডফিল্ডার শরিফুল ইসলাম, ডিফেন্ডার মোহাম্মদ ইয়াসিন ও স্ট্রাইকার সোহেল রানা। তিন খেলোয়াড়ই মোহামেডানের ঘরের খেলোয়াড়। গত মৌসুমেও তারা মোহামেডানের হয়ে খেলেছেন। এছাড়া মোহামেডানে যোগ দিয়েছেন আবাহনী স্ট্রাইকার হেদায়েতুল্লাহ রবিন ও তরুণ মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান জিতু, মুক্তিযোদ্ধার গোলরক্ষক মামুন খান, মিডফিল্ডার মারুফ আহমেদ, শেখ জামালের ডিফেন্ডার মিন্টু শেখ ও ফরাশগঞ্জের স্ট্রাইকার জুয়েল রানা। এদের বাইরে মোাহমেডানের ঘরের খেলোয়াড় আছেন গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটু, ডিফেন্ডারর রজনী কান্ত বর্মণ, তপু বর্মণ, মিডফিল্ডার মতিউর মুন্না ও ওয়াহেদ আহমেদ। এদের এখনো নিবন্ধন করানো হয়নি। উল্লেখ্য দলবদল শুরু হয়েছে গত ১৬ অগাস্ট। দুইমাস ব্যাপি এই দলবদল চলবে ১৬ আক্টোবর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৩০ঘ.