ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ পুরুষ দল ড্র করেছে। ইস্তাম্বুলে পেরুর সঙ্গে ২-২ পয়েন্টে ড্র হয় ম্যাচটি। পুরুষদের ড্রয়ের দিনে মহিলা দল ২.৫-১.৫ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনার কাছে।
চার বোর্ডের মধ্যে জিতেছেন শারমিন সুলতানা। আর ড্র করেছেন রানী হামিদ। নজরানা খান ইভা ও মাহমুদা হক মলি হেরে যান।
পুরুষদের ড্রয়ের ম্যাচে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার জিতেছেন। অন্য দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও এনামুল হোসেন রাজীব ড্র করেছেন। আর হেরে যান জিয়াউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১১০৯ঘ.
bdnews24