২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জিতেছে লাল দল

নেপাল সফরকে সামনে রেখে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জিতেছে বাফুফে লাল দল। তারা ২-০ গোলে হারিয়েছে বাফুফে হলুদ দলকে। দিনের অপর ম্যাচে সবুজ দল ৩-১ গোলে জিতেছে সাদা দলের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 06:07 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপাল সফরকে সামনে রেখে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জিতেছে বাফুফে লাল দল। তারা ২-০ গোলে হারিয়েছে বাফুফে হলুদ দলকে। দিনের অপর ম্যাচে সবুজ দল ৩-১ গোলে জিতেছে সাদা দলের বিপক্ষে। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় লাল দল। শাকিল আহমেদের ক্রসে জাহিদ হাসান এমিলি হেডে লক্ষ্যভেদ করেন। ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মিডফিল্ডার প্রণোতোষ কুমার। বক্সের বাইরে থেকে তার চমৎকার শট বল ঠিকানা খুঁজে পায় হলুদ দলের জালে। দিনের অন্য ম্যাচে সবুজ দলের জয়ে তিনটি গোল করেন মোবারক, সবুজ ও আতিকুর রহমান মিশু। মিশু গোলটি করেন পেনাল্টি থেকে। অবশ্য ম্যাচের ৪০ মিনিটে সাদা দল প্রথমে এগিয়ে যায় পেনাল্টি থেকে গোল করে। গোলদাতা ইয়াসিন। উল্লেখ্য নেপাল সফরের জাতীয় দল গঠনে ৮১ জন ফুটবলারকে চারভাগে ভাগ করে এই প্রস্তুতি ম্যাচে অংশ নেয়। এখান থেকে মূলত একটি জাতীয় দল গঠন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২২৫০ঘ.