২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা গেলো মহিলা ফুটবল দল

দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শ্রীলঙ্কা গোলো বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। দুপুর ১২টায় ঢাকা ছেড়ে যায় ২৭ সদস্যের বহরটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 10:10 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শ্রীলঙ্কা গোলো বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। দুপুর ১২টায় ঢাকা ছেড়ে যায় ২৭ সদস্যের বহরটি। এই দলে ২০ জন ফুটবলার ছাড়াও আছেন দু’জন কোচ, একজন ম্যানেজার, একজন ডাক্তার ও একজন মিডিয়া অফিসার। কলম্বোতে বাংলাদেশ মাঠে নামবে ৭ সেপ্টেম্বর। উদ্বোধনী দিনে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। এছাড়া ৯ সেপ্টেম্বর ভূটান ও ১১ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে তারা। ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের সেমিফাইনাল ও ১৬ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। কক্সবাজারে অনুষ্ঠিত প্রথম সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেমিফাইনালে থেকে বিদায় নিয়েছিলো। নেপালের কাছে হেরে সেবার তারা হয়েছিলো তৃতীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৬১০ঘ.