ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৩২তম জাতীয় সাব-জুনিয়র দাবা। দাবা ফেডারেশনের কর্মকর্তারা এবার রেকর্ড সংখ্যক খুদে দাবাড়–র অংশগ্রহণের আশা করছেন। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক নারায়ণগঞ্জের আজিমউদ্দিন ভূঁইয়া ট্রাস্ট।
গতবারের চ্যাম্পিয়ন ফাহাদ রহমান এবারো অংশ নিচ্ছে। সাবেক চ্যাম্পিয়ন ইকরামুল হক সিয়ামের সঙ্গে আবার তার শক্ত লড়াই হওয়ার কথা। গতবার ফাহাদের কাছে হেরেই রানারআপ হয়েছিলো সিয়াম।
এবার ঢাকার বাইরের ১০টিরও বেশি জেলার দাবাড়–দের অংশগ্রহণের ব্যাপারে আশাবাদী আয়োজকরা।
মঙ্গলবার বিকেল থেকে প্রতিযোগিতা শুরু হলেও বেলা ১২টা পর্যন্ত নিবন্ধনের সুযোগ রয়েছে।
চ্যাম্পিয়ন ও রানারআপের জন্য কোনো পুরস্কার থাকছে না এবার। তবে ঢাকার বাইরে থেকে অংশ নেয়া দাবাড়–রা দৈনিক ২০০ টাকা করে ভাতা পাবে।
প্রতিযোগীদের জন্য আবাসনের ব্যবস্থাও রয়েছে। ঢাকার বাইরে থেকে আসা মেয়েরা ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লে¬ক্সে এবং ছেলেরা জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে থাকার সুযোগ পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩৫৬ঘ.
bdnews24