২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা দলের জয় পুরুষদের হার

টানা দুই ম্যাচ জয়ের পর হেরে গেলো বাংলাদেশ পুরুষ দল। সোমবার বিশ্ব দাবা অলিম্পিয়াডে তারা ৩.৫-০.৫ পয়েন্টে হেরেছে তুর্কমেনিস্তানের কাছে। পুরুষদের হারের দিনে অবশ্য জিতেছে বাংলাদেশ মহিলা দল। তারা ৪-০ ব্যবধানে জিতেছে উগান্ডার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 05:22 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দুই ম্যাচ জয়ের পর হেরে গেলো বাংলাদেশ পুরুষ দল। সোমবার বিশ্ব দাবা অলিম্পিয়াডে তারা ৩.৫-০.৫ পয়েন্টে হেরেছে তুর্কমেনিস্তানের কাছে। পুরুষদের হারের দিনে অবশ্য জিতেছে বাংলাদেশ মহিলা দল। তারা ৪-০ ব্যবধানে জিতেছে উগান্ডার বিপক্ষে। ইস্তাম্বুলে মহিলা দল চার বোর্ডের চারটিতেই জিতেছে। রানী হামিদ হারিয়েছেন আইভি ক্লেয়ারকে, জাকিয়া সুলতানা জিতেছেন গোরেত্তি অ্যাঞ্জেলিকিনের সঙ্গে, নজরানা খান ইভা জয় পান ফিয়োনা মুতেসিকের বিপক্ষে এবং মাহমুদা হক মলি জিতেছেন রিটা এনসুবাগাকের বিপক্ষে। মহিলা দলের এটি তৃতীয় জয়। এর আগে তারা ত্রিনিদাদ টোবাগো এবং তাজিকিস্তানকে হারিয়েছে। এদিকে ছেলেদের মধ্যে শুধু গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ড্র করেছেন। অন্য তিন বোর্ডে হেরে যান জিয়াউর রহমান, আব্দুল্লহ আল রাকিব ও এনামূল হোসেন রাজীব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১১২৫ঘ.