২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগায় রিয়াল, বার্সার জয়

লা লিগায় রোববার জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পাওয়া বর্তমান চ্যাম্পিয়নরা ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে হারিয়েছে ১০ জনের গ্রেনাডাকে। অন্যদিকে আদ্রিয়ানোর একমাত্র গোলে ভ্যালেন্সিয়া বাধা পেরিয়েছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 03:37 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগায় রোববার জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পাওয়া বর্তমান চ্যাম্পিয়নরা ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে হারিয়েছে ১০ জনের গ্রেনাডাকে। অন্যদিকে আদ্রিয়ানোর একমাত্র গোলে ভ্যালেন্সিয়া বাধা পেরিয়েছে বার্সেলোনা। সান্টিয়াগো বার্নাব্যুতে ২৬ মিনিটে দুরূহ কোন থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন রোনালদো। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে দর্শনীয় আরেক গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দ্বিতীয় গোলটি রিয়ালের পক্ষে এই তারকার দেড়শতম গোল। ২-০ গোলে পিছিয়ে থাকা অতিথিদের জন্য বড় ধাক্কা হয়ে আসে বোরজা গোমেজের লাল কার্ড। ১৪ ও ৬০ মিনিটে তিনি দুটি হলুদ কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় গ্রেনাডা। ৬৪ মিনিটে হাঁটুর চোটের কারণে রোনালদো মাঠ ছাড়লে বদলী হিসেবে নামেন গঞ্জালো হিগুয়াইন। ৭৬ মিনিটে তিনিও গ্রেনাডার জাল খুঁজে পেলে লিগে রিয়ালের প্রথম জয় নিশ্চিত হয়ে যায়। স্প্যানিশ সুপার কাপে রিয়ালের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে বার্সা। সেই ম্যাচে লাল কার্ড দেখা আদ্রিয়ানোর ২৩ মিনিটের গোলে ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রিয়ালের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে সমান খেলায় ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সা। কাতালান জায়ান্টদের হয়ে অভিষেক ম্যাচেই জয় দেখলেন আলেক্স সং। ঘরের মাঠে ব্যবধান বাড়ানোর অনেকগুলো সুযোগই পেয়েছিল বার্সা। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় তার একটিও সফলতার মুখ দেখেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯৩০ ঘ.