২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব হকি লিগে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

বিশ্ব হকি লিগে বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত রয়েছে। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিক সিঙ্গাপুরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব হকি লিগে বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত রয়েছে। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিক সিঙ্গাপুরকে। খেলার দশম মিনিটে মামুনুর রহমান চয়নের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ২৬ ও ২৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে দুই গোল উল্টো এগিয়ে দেয় সিঙ্গাপুরকে। বিরতির ঠিক আগে ইমরান হাসান পিন্টু সমতায় ফেরান বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে উজ্জীবিত হকি খেললেও গোলের জন্য বাংলাদেশকে ভালোই অপেক্ষা করতে হয়েছে। ৫৯ মিনিটে মইনুল ইসলামের গোলে বাংলাদেশ আবার এগিয়ে যায়। আর শেষ বাঁশির চার মিনিট আগে রাসেল মাহমুদ জিমির লক্ষ্যভেদ জয় নিশ্চিত করে দেয়। এই জয়ে বাংলাদেশের ‘এ’ গ্র“প চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল। রোববার শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৭ঘ.