ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঝখানে জয়টা যেনো সোনার হরিণ হয়ে যেতে বসেছিলো। টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল। শুক্রবার বিশ্ব দাবা অলিম্পিয়াডে উভয় দলের জয়ে সে দুরাবস্থা থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে বাংলাদেশ।
তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ পুরুষ দল মোজাম্বিকের বিপক্ষে চারবোর্ডেই জিতেছে। অবশ্য এই ম্যাচে খেলেননি বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, রিফাদ বিন সাত্তার, এনামূল হোসেন রাজীব ও আব্দুল্লাহ আল রাকিব চারবোর্ডে নিজ নিজ ম্যাচে জিতেছেন।
এর আগে বাংলাদেশ পুরুষ দল দল প্রথম ম্যাচে ৪-০ পেয়েন্টে জিতেছিলো পাপুয়া নিউগিনির বিপক্ষে। এরপর দুই ম্যাচে আরমেনিয়া (৪-০) এবং বেলারুশের সঙ্গে (৩-১) সঙ্গে হেরে যায় বাংলাদেশের দাবাড়–রা।
পুরুষ দলের জয়ের দিনে জিতেছে বাংলাদেশ মহিলা দলও। মহিলা দল ২.৫-১.৫ পয়েন্টে হারিয়েছে তাজিকিস্তানকে।
নজরনা খান ইভা হারিয়েছেন ইলহাম মুত্রিবাইকে এবং মাহমুদা হক মলি জিতেছেন সাওদাত অদিনায়েভাকের বিপক্ষে। আর শিরিন সুলতানা ড্র করেছেন আন্তর্জাতিক মাস্টার নাদেজদা আন্তোনোভার সঙ্গে। আর হেরে যান আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ।
এর আগে বাংলাদেশ মহিলা দল ত্রিনিদাদ টোবাগোর সঙ্গে ৪-০ পয়েন্টে জিতেছিলো। আর হেরেছে চীন (৪-০) ও সুইজারল্যান্ডের কাছে (২.৫-১.৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১১৪০ঘ.
bdnews24