ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব হকি লিগের গ্র“প পর্বে প্রথম ম্যাচেই বিশাল জয়ের আনন্দে অধীর বাংলাদেশ। শুক্রবার সিঙ্গাপুরে ‘এ’ গ্র“পের খেলায় বাংলাদেশ ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে হংকংকে।
নবম মিনিটে রাসেল মাহমুদ জিমি বাংলাদেশকে এগিয়ে দেয়ার ছয় মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন মামুনুর রহমান চয়ন।
৫২ মিনিটে আত্মঘাতী গোল এবং তার পরের মিনিটে জিমির আরেকটি লক্ষ্যভেদ জয় নিশ্চিত করে দেয় বাংলাদেশের।
৫৬ মিনিটে সারোয়ার হোসেন ফিল্ড অ্যাটাক থেকে এবং ৬২ মিনিটে চয়ন পেনাল্টি কর্নার থেকে আরো দুটি গোল করলে বাংলাদেশের বিশাল জয়ও নিশ্চিত হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪৮ঘ.
bdnews24