২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেনিসকে বিদায় জানাচ্ছেন রডিক

ইউএস ওপেনের পর পেশাদার টেনিসকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় অ্যান্ডি রডিক। রডিকের পর যুক্তরাষ্ট্রের কোনো পুরুষ খেলোয়াড় কোনো গ্র্যান্ড স্লামের এককে চ্যাম্পিয়ন হতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের পর পেশাদার টেনিসকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় অ্যান্ডি রডিক। রডিকের পর যুক্তরাষ্ট্রের কোনো পুরুষ খেলোয়াড় কোনো গ্র্যান্ড স্লামের এককে চ্যাম্পিয়ন হতে পারেননি। দারুণ সম্ভাবনা নিয়ে শুরু হলেও রডিকের ক্যারিয়ার বিকশিত হতে পারেনি। ২০০৩ সালের ইউএস ওপেনই গ্র্যান্ড স্লামে তার একমাত্র সাফল্য। উইম্বলডনে রানার আপ হয়েছেন তিন বার - ২০০৪, ২০০৫ ও ২০০৯ সালে। বৃহস্পতিবার ৩০তম জন্মদিনে অবসরের ঘোষণা দেয়ার সময় রডিক বলেন, “আমার শুধু মনে হচ্ছে এটাই (সরে দাঁড়ানোর) সময়। জানি না আরেক বছর খেলার মতো শারীরিক সুস্থতা বা অঙ্গীকার আমার মধ্যে আছে কিনা।” ১২ বছরের পেশাদার ক্যারিয়ারে ৩২টি একক ও চারটি দ্বৈতের শিরোপা জিতেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২৬ঘ.