২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা অলিম্পিয়াডে পুরুষ দলের আরেকটি হার

তুরস্কের ইস্তাম্বুলে বিশ্ব দাবা অলিম্পিয়াডে এবার বেলারুশের কাছে হার মেনেছে বাংলাদেশ পুরুষ দল। বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের কাছে হেরে গেছে মহিলা দলও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 06:33 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তুরস্কের ইস্তাম্বুলে বিশ্ব দাবা অলিম্পিয়াডে এবার বেলারুশের কাছে হার মেনেছে বাংলাদেশ পুরুষ দল। বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের কাছে হেরে গেছে মহিলা দলও। তৃতীয় রাউন্ডে নিয়াজ মোর্শেদ, রিফাত বিন সাত্তার এবং আব্দুল্লাহ আল রাকিব হার মানলেও এনামুল হোসেন রাজীব আন্দ্রেই জিগালকোকে হারিয়ে কিছুটা হলেও দেশের মুখ উজ্জ্বল করেছেন। আগের দিন প্রতিযোগিতার তৃতীয় বাছাই আর্মেনিয়ার কাছে ০-৪এ বিধ্বস্ত হয়েছিলো পুরুষ দল। মহিলা বিভাগে বাংলাদেশ হেরেছে ১.৫-২.৫ পয়েন্টে। জিতেছেন নজরানা খান ইভা। ড্র করেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। আর হেরেছেন জাকিয়া সুলতানা ও শারমিন সুলতানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১২৩২ঘ.