২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় রাউন্ডে সেরেনা, ভেনাসের বিদায়

ইউ এস ওপেনের মহিলা এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন সাবেক চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারের কাছে হেরে বিদায় নিয়েছেন তার বড় বোন ভেনাস উইলিয়ামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 03:21 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউ এস ওপেনের মহিলা এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন সাবেক চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারের কাছে হেরে বিদায় নিয়েছেন তার বড় বোন ভেনাস উইলিয়ামস। নিজের বাজে দিনেও স্পেনের মারিয়া জোসে মার্টিনেসকে ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন অলিম্পিক সোনা জয়ী চতুর্থ বাছাই সেরেনা। টানা ১২টি স্ট্রেইট পয়েন্ট জিতে সেরেনার শুরুটা ছিল দারুণ। ৪-১ গেমে এগিয়ে যাওয়া সেরেনা এরপর হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেন তিনি। ছয়টি ডাবল ফল্ট করে বেশ বিপদেই পড়েন তিনি। দ্বিতীয় সেটে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও অবশ্য শেষ হাসি মার্কিন এই তারকারই। চতুর্থ রাউন্ডের স্বদেশের এলেনা ভেসনিনাকে ৬-৩ ও ৬-৪ গেমে হারানো রাশিয়ার একাটেরিনা মাকেরোভার বিপক্ষে খেলবেন সেরেনা। ম্যাচ শেষে তিনি বলেন, “আজকে (বৃহস্পতিবার) নিজের খেলা নিয়ে আমি সন্তুষ্ট নই।” এর আগে বুধবার স্পেনের মার্টিনেজ সানচেজেরে বিপক্ষে খেলার সময় অ্যাঙ্কেলে চোট পান সেরেনা। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সময় এখানে প্রথম আঘাত পান তিনি। ষষ্ঠ বাছাই কেবারের কাছে প্রথম সেটে ৬-২ গেমে হেরে গেলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ভেনাস। ৭-৫ গেমে জিতে দারুণ ভাবে খেলায় ফিরেন তিনি। কিন্তু তৃতীয় সেটে আর জার্মানির প্রতিদ্বন্দ্বীর সঙ্গে পেরে উঠেননি তিনি। ৭-৫ সেটে হেরে বিদায় নেন দ্বিতীয় রাউন্ড থেকেই। দ্বিতীয় বাছাই রাদওয়ানস্কা ৪-৬, ৬-৩ ও ৬-০ গেমে হারিয়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারানোকে। এছাড়া জয় পেয়েছেন ইতালির সারা এরানি ও রবার্তা ভিনসি, স্লোভাকিয়া ডোমিনিকা চিবুলকোভা, সার্বিয়ার আনা ইভানোভিচ ও জেলেনা জাঙ্কোভিচ এবং রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১২৫৩ ঘ.