২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা অলিম্পিয়াডে পুরুষদের হার, মহিলাদের জয়

তুরস্কের ইস্তাম্বুলে বিশ্ব দাবা অলিম্পিয়াড জয় দিয়ে শুরু করলেও বুধবার দ্বিতীয় দিনে হেরে গেছে বাংলাদেশ পুরুষ দল। দুই বারের অলিম্পিয়াড চ্যাম্পিয়ন এবং এবারের তৃতীয় বাছাই আর্মেনিয়ার কাছে ৪-০ ব্যবধানে হেরেছে তারা। তবে জয় পেয়েছে মহিলা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তুরস্কের ইস্তাম্বুলে বিশ্ব দাবা অলিম্পিয়াড জয় দিয়ে শুরু করলেও বুধবার দ্বিতীয় দিনে হেরে গেছে বাংলাদেশ পুরুষ দল। দুই বারের অলিম্পিয়াড চ্যাম্পিয়ন এবং এবারের তৃতীয় বাছাই আর্মেনিয়ার কাছে ৪-০ ব্যবধানে হেরেছে তারা। তবে জয় পেয়েছে মহিলা দল। দ্বিতীয় রাউন্ডে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ফিদে রেটিংয়ে দ্বিতীয় স্থানে থাকা গ্র্যান্ড মাস্টার লেভন আরোনিয়ান, গ্র্যান্ড মাস্টার আব্দুল্ল¬াহ আল রাকিব গ্র্যান্ড মাস্টার ভ­¬াদিমির আকোপিয়ান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব গ্র্যান্ড মাস্টার গ্যাব্রিয়েল সারগিসিয়ান এবং উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ তিগ্রান পেত্রোসিয়ানের কাছে হেরে যান। প্রায় চার ঘন্টা লড়াই শেষে জিয়া ৩৭ চালে পরাজয় মেনে নেন। রাকিব ৩৬ চালে হেরে যান। তবে রাজীব ৭৯ এবং নিয়াজ ৬০ চাল পর্যন্ত লড়াই করেন। তবে পুরুষদের হারের দুঃখ ভুলিয়ে দিয়েছেন মহিলারা। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, শারমীন সুলতানা শিরিন, জাকিয়া সুলতানা ও নাজরানা খান ৪-০তে উড়িয়ে দিয়েছেন ত্রিনিদাদ ও টোবাগোকে। প্রথম রাউন্ডে মহিলা দল চীনের কাছে ৪-০ ব্যবধানে হেরেছিলো। আর পুরুষ দল একই ব্যবধানে হারিয়েছিলো পাপুয়া নিউগিনিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৪ঘ.